শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২১-১১-২৪
সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গেও নাচবেন তিনি। আসছে ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার নাচ। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শারজার স্টেডিয়ামের নাম শুনেছি, এবার সেখানে পারফর্ম করবো ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে। ’নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি। বর্তমানে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শেষ লটের শুটিং চলছে ঢাকায়। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং যোগ দিবেন ফারিয়া। এর আগে ৭ নভেম্বর প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের গানচিত্রে ফারিয়া দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited