শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৭:৪৮ পিএম, ২০২১-০৮-০৯
সরকারি অনুমোদন না থাক স্বত্তেও বেআইনিভাবে প্রাইভেট হাসপাতালে করোনা রোগি ভর্তি ও চিকিৎসা প্রদানের অপরাধে নোয়াখালী জেলা শহর মাইজদীর ৩টি প্রাইভেট হাসপাতালকে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হাসপাতাল গুলো হচ্ছে আমেরিকান স্পেশালাইজড ও মাদারল্যান্ড হাসপাতাল ও ট্রাস্টওয়ান হাসপিটাল।
রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শামীম। অভিযানে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল ও সুধারাম মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে শহরের কয়েকটি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগি ভর্তি করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জেলা শহর মাইজদীর আমেরিকান স্পেশালাইজড ও মাদারল্যান্ড হাসপাতালে একজন করে করোনায় আক্রান্ত রোগি পাওয়া যায়। এছাড়াও ট্রাস্টওয়ান হাসপাতালে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগীকে রেফার করা স্বত্তেও ওই রোগিকে চিকিৎসা প্রদান করে এবং তাদের হাসপাতালে একজন করোনা রোগি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে আমেরিকান স্পেশালাইজড ও মাদারল্যান্ড হাসপাতালকে ১লাখ ৫০হাজার টাকা করে এবং ট্রাস্টওয়ান হাসপাতালকে ২০হাজার টাকা অর্থদ- করা হয়েছে। সহকারি কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট এ এস এম শামীম জানান, সরকারি নিষেধ অমান্য করে যেসব প্রাইভেট হাসপাতালে অনুমোদন ছাড়া করোনা রোগি ভর্তি করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited