শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৪:৫১ পিএম, ২০২১-০৭-৩১
যশোরের মনিরামপুরে ঝড়ে নারকেল গাছ চাপা পড়ে ঘুমন্ত নানী ও নাতনীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভবানীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী পারভিনা বেগম (৪২) ও তাদের এক বছর বয়সী নাতনী আরিফা খাতুন। আরিফা একই উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল আজিজের মেয়ে। এই ঘটনায় আরিফার মা রাবেয়া খাতুন (২১) আহত হয়েছেন। ঈদুল আজহার সময় মেয়েকে নিয়ে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রাবেয়া।ভবানীপুর গ্রামের আজিবার রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মনিরামপুরে ভারি বর্ষণ ও ঝড় শুরু হয়। দুপুরের দিকে পারভিনা, তার মেয়ে রাবেয়া ও শিশু নাতনী আরিফা বারান্দার খাটের ওপর শুয়ে ছিলেন। এসময় ঘরের পাশের একটি নারকেল গাছ বিকট শব্দ করে ঘরের উপর ভেঙে পড়ে। এতে তারা তিনজন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পারভিনা ও শিশু আরিফা। স্থানীয় ঢাুকরিয়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক গাছ চাপা পড়ে নানী-নাতনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ঝড়ে গাছ পড়ে নানী-নাতনীর মৃত্যুর খবর কেউ আমাদের জানাননি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited