বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন খালেদার চিকিৎসকরা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২১-১১-২৯

বিএনপির শেখানো বক্তব্য দিয়েছেন খালেদার চিকিৎসকরা: তথ্যমন্ত্রী

বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই খালেদা জিয়ার চিকিৎসকরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৯ নভেম্বর) ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কাল আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বিবৃতি দিয়েছেন। ড্যাবের দপ্তর সম্পাদক ফখরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি বিবৃতি ছিল। আরেকজন ডাক্তার কাল সংবাদ সম্মেলন করেছেন। এরা সবাই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা। ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, আমি তো ডাক্তার নই, তবে আমি ক্যামিস্ট। আমার বেসিক পড়াশোনা রসায়ন শাস্ত্রে। ‘ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, যেন এটি শুধু (খালেদা জিয়ার চিকিৎসা) ইউকেতে আছে, আর জার্মানি ও ইউএসএতে আছে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই। এখন ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। আমেরিকার অনেকেও সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। সারা দুনিয়ার অনেক মানুষ ব্যাংককেও চিকিৎসা করতে আসেন। ডাক্তার সাহেব কীভাবে বললেন যে সেখানে অবশ্যই নেই, শুধু তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে? ইউকে, জার্মানি আর ইউএসএতে চিকিৎসা আছে? এই কথার মাধ্যমে, ওনার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, গতকাল ডাক্তারা যে বক্তব্য দিয়েছেন সেগুলো বিএনপির শেখানো বক্তব্য।’ তিনি আরও বলেন, বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। যেসব ডাক্তার বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশিরভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন। গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুমকি দিয়ে বলেছেন দেশে বিশৃঙ্খলা না চাইলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, বিএনপি মহাসচিব যদি এ কথা বলে থাকেন এজন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে বলে আমি মনে করি। কারণ উনি যে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন উনি নিজেই স্বীকার করেছেন, এটি একটি ফৌজদারি অপরাধ। ওনারা অতীতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, দেশের মানুষ তাদের আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।

রিটেলেড নিউজ

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছ...বিস্তারিত


ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি  প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত


ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভ...বিস্তারিত


কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুল...বিস্তারিত


ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ফেনী সীমান্তে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় শাড়ি, থ্রী পিসসহ কাভার ভ্যান জব্দ

ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস ও ...বিস্তারিত


সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এস...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর