শিরোনাম
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: | ০৬:২১ পিএম, ২০২০-০৯-২২
জয়পুরহাটের আক্কেলপুরে দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ইমাম হাসিম, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অসুস্থ ছয়জন ব্যক্তির মাঝে প্রধান অতিথি ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited