শিরোনাম
শফকত সাদিয়া আহমেদ | ০৫:২৩ পিএম, ২০২৬-০৬-২৭
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজ, শিক্ষা ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে তাঁর সাহিত্যদর্শন, সমাজচিন্তা এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: দিক ও দর্শন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, “কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তাঁর সাহিত্য ও চিন্তাভাবনা নিয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তাঁর রচনার আলোচনার মধ্য দিয়ে তৎকালীন বাঙালি মুসলমান সমাজের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলো নতুনভাবে অনুধাবন করা যায়।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির গ্রন্থাগারিক ও সহকারী পরিচালক আসাদ আহমেদ বলেন, “বাংলা একাডেমি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় গুণী ব্যক্তিদের জীবন, সাহিত্য ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত সেমিনারের আয়োজন করছে। জ্ঞানচর্চা, গবেষণা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসারই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা এবং সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস। প্রবন্ধে অন্তরা বিশ্বাস বলেন, কাজী ইমদাদুল হকের সাহিত্য ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের জীবন, শিক্ষা ও আত্মপরিচয়ের সংকটকে গভীরভাবে ধারণ করেছে। তাঁর রচনা সাহিত্যকে সামাজিক পরিবর্তন, সংস্কৃতি নির্মাণ এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে ড. আসমা ইয়াসমিন রুনা তাঁর প্রবন্ধে ‘আব্দুল্লাহ’ উপন্যাসের আলোকে কাজী ইমদাদুল হকের সমাজচিন্তা বিশ্লেষণ করেন। তিনি বলেন, লেখক তাঁর রচনায় তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী। সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বক্তারা কাজী ইমদাদুল হকের সাহিত্য ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited