বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

মোঃ শাহ্ জালাল :    |    ০৮:৪২ পিএম, ২০২৬-০৪-০৮

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

মানবাধিকার সংগঠন ‘অধিকার, চট্টগ্রাম’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল না করে সংসদে আইন হিসেবে পাশ করার দাবি জানানো হয়েছে। বুধবার ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল না করে দ্রুত সংসদে আইন হিসেবে পাশ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, “এসব অধ্যাদেশের মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে। কিন্তু সংসদ চলমান থাকা সত্ত্বেও এগুলো আইন হিসেবে পাশ না করে বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী।অবিলম্বে এ প্রক্রিয়া থেকে সরে এসে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।”
অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং এইচআরডি ইমরান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী এড. মোস্তফা নূর, ড. শিব প্রসাদ শূর ও এড. আ ন ম জোবায়েরসহ অন্যান্যরা।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে গুমের শিকার সা’দুর রশীদ চৌধুরীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে স্টেটম্যান্ট পাট করেন লেখক-সাংবাদিক ও এইচআরডি আবদুল্লাহ মজুমদার, বক্তব্য রাখেন, মো. নজরুল ইসলাম শুকরিয়া, শিক্ষক মো. জিয়া উদ্দিন, রাশেল উদ্দিন, জাকের হোসেন, সাংবাদিক মুজিবুল্লাহ তুষার, মানবাধিকারকর্মী মীর বরকত হোসেন,  এইচআরডি ও সাংবাদিক শাহ জালাল, জানে আলম, কমল, নুরু মিয়া, মো. বেলাল, বিজয় কুমার, এড. রোকেয়া বেগম, মোরশেদ আলম, মাহফুজুর রহমান, মো. নাসির, তারেক সিদ্দিকী, কবি অভিলাষ মাহমুদ, কবি আসিফ ইকবাল, সালামত উল্লাহ, সমীর পাল, মিজানুর রহমান, রায়হান আবেদিন ও সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন প্রমুখ।
ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বলি মনছুরের ছেলে আব্দুর রহিম, জাহিদ হাসানের ভাই মেহেদী হাসান এবং নজরুল ইসলাম বাঁচা চেয়ারম্যানের ছেলে আনিসুল ইসলাম।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর