শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৯ পিএম, ২০২৪-০৩-২৩
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির এই সিদ্ধান্তে বিশ্বের অনেক দেশেই পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ৩১ মার্চ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির সরকার শুক্রবার (২২ মার্চ) রাতে এক আদেশ জারির মাধ্যমে জনায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি রপ্তানি কোম্পানির কর্মকর্তা বলেন, নতুন মৌসুমে সরবরাহ বাড়ার মধ্যেই এই সিদ্ধান্ত একেবারেই অপ্রয়োজনীয়। ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন করা হয়। রাজ্যটিতে গত ডিসেম্বরে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল চার হাজার পাঁচশ রুপি, যা এখন কমে এক হাজার দুইশ রুপিতে দাঁড়িয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি রপ্তানি কোম্পানির কর্মকর্তা বলেন, নতুন মৌসুমে সরবরাহ বাড়ার মধ্যেই এই সিদ্ধান্ত একেবারেই অপ্রয়োজনীয়। ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। রাজ্যটিতে গত ডিসেম্বরে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল চার হাজার পাঁচশ রুপি, যা এখন কমে এক হাজার দুইশ রুপিতে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো নির্বাচিত হতে মরিয়া। আগামী ১৯ এপ্রিল দেশটিতে লোকসভা নির্বাচন শুরু হবে। ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও আমিরাতে পেঁয়াজের দাম বেড়েছে। কারণ এসব দেশ অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল। ৩১ মার্চ ২০২৩ শেষ হওয়া অর্থবছরে ভারত রেকর্ড ২ দশমিক ৫ মিলিয়ন টন পেঁয়াজ রপ্তানি করে।
সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited