শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৩ পিএম, ২০২৬-০১-১৮
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের দাবিতে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের আপিল খারিজ করে দিয়েছেন নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জামায়াত প্রার্থীর আপিলটি শুনানির জন্য তোলা হলে শুরুতেই তা বাতিল করে দেন কমিশন। এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকা ঋণখেলাপীর তথ্য গোপনের অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের আপিল করেন নুরুল আমীন। বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, ‘৪০০ কোটি টাকার ষড়যন্ত্র টিকে নাই ৪ মিনিটও। আমি মাঠের মানুষ। মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকবো ফটিকছড়িবাসীর সাথে। সব ষড়যন্ত্র এভাবেই উড়ে যাবে জনগণের ভালোবাসায়। পরাজয় নিশ্চিত জেনে তারা মিথ্যাকে আঁকড়ে ধরেছে’।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited