শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৩৬ পিএম, ২০২৫-০৫-২৪
জেলার লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আবির হোসেন ও আদিল হোসেন নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সলিল সমাধি হওয়া দুই শিশু বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির সন্তান।
যমজ শিশুদের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আজকেও আবির ও আদিল বাড়ির সামনের উঠানে খেলা করছিল। খেলতে-খেলতে তারা হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউর আলম খান বলেন, যমজ শিশু দু’টির মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited