বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিষ প্রয়োগে চারটি উন্নতজাতের ছাগল হত্যা: দিশেহারা ক্ষুদ্র উদ্যোক্তা উজ্জল ত্রিপুরা

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৬:৩২ পিএম, ২০২৬-০৩-২৫

রাঙামাটিতে বিষ প্রয়োগে চারটি উন্নতজাতের ছাগল হত্যা: দিশেহারা ক্ষুদ্র উদ্যোক্তা উজ্জল ত্রিপুরা

রাঙামাটি শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে বিষ প্রয়োগ করে চারটি উন্নতজাতের ছাগলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার (দুপুরে) শহরের চেঙ্গির মুখ এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামার মালিক উজ্জল বৈদ্য, যিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ছাগল পালন করে জীবিকা নির্বাহ করছিলেন, এই ঘটনায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তার খামারের মূল্যবান চারটি উন্নতজাতের ছাগলকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রতিবেশি লাভলু স্টোরের মালিক লাভলু ও তার মা মিলে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে আমার ছাগলগুলোকে হত্যা করেছে। এই পযন্ত চারটি ছাগল মারা গেছে আরো কয়েকটি ছাগল অসুস্থ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটির পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে পূর্বের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই।
উজ্জল বৈদ্য বলেন, “এই ছাগলগুলোই ছিল আমার আয়ের প্রধান উৎস। এগুলো বড় করতে অনেক পরিশ্রম করেছি। হঠাৎ করে এমনভাবে সব শেষ হয়ে যাবে, তা কখনো ভাবিনি।” তিনি আরও বলেন, এই ঘটনায় তার আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ক্ষতিপূরণের ব্যবস্থাও কামনা করেন, যাতে তিনি আবার নতুন করে তার খামার কার্যক্রম শুরু করতে পারেন।
এদিকে রাঙামাটির প্রাণী সম্পদ কর্মকর্তা পশু চিকিৎসক ডা: দেবরাজ চাকমা জানিয়েছেন, আমি বিষয়টি জেনেছি এবং আমাদের কাছে নিয়ে আসতে বলেছি। থানায় অভিযোগ দিয়ে আসলে পুলিশের উপস্থিতিতে আমি ময়না তদন্ত করার ব্যবস্থা নিবো।
অপরদিকে, রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন, আমি মর্মান্তিক ঘটনাটি শুনার পরপরই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছি। এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে লাভলু স্টোরে গেলে সেখানে অবস্থানরত লাভলুর মা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে প্রকাশ্য দিনের আলোতে অবলা প্রাণীগুলোকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার ঘটনায় স্থানীয় নিন্দা জানিয়েছে। এ ধরনের নির্মম ঘটনা শুধু একজন ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নকেই ধ্বংস করে না, বরং সমাজে মানবিকতার প্রশ্নও উত্থাপন করে; এমনটাই মত স্থানীয় সচেতন মহলের।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর