বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জনের পরিচয় গোপন করে বিদেশ ভ্রমণের অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:০৬ পিএম, ২০২৫-১১-২৯

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জনের পরিচয় গোপন করে বিদেশ ভ্রমণের অভিযোগ

মামুন সরকার, চাঁপাইনবাবগঞ্জ :
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইসমাইল হোসেন (বিএমডিসি রেজি নং: এ-৩৯১৬২) সরকারি চিকিৎসক হওয়া সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে না জানিয়ে এবং কোনো ধরনের সরকারি আদেশ (জিও) বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া বিদেশ ভ্রমণের গুরুতর অভিযোগ উঠেছে।
সরকারি চাকরিজীবী হিসেবে সবুজ পাসপোর্টে “সরকারি কর্মকর্তা” পরিচয় উল্লেখ থাকা সত্ত্বেও তিনি পাসপোর্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিমানবন্দরে নিজেকে সাধারণ নাগরিক হিসেবে উপস্থাপন করেন বলেও অভিযোগ রয়েছে। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনের নৈমিত্তিক ছুটি নিলেও ওই সময়টিতে চুপিসারে ইউরোপের স্পেন সফর করেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, এনওসি ও জিও ছাড়া বিদেশ ভ্রমণ রাষ্ট্রকে প্রতারণা ও তথ্য গোপন করার শামিল। এর দায়ে চাকরিচ্যুতি পর্যন্ত শাস্তি হতে পারে।
নথি পর্যালোচনায় দেখা যায়, ৩ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্পেনের উদ্দেশে রওনা হন ডা. ইসমাইল। ৯ সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ঢাকায় ফেরেন তিনি।
ঢাকায় পৌঁছে পরদিন (১০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের প্রাইভেট চেম্বারে রোগী দেখার ঘোষণা দেন ডা. ইসমাইল।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ম্যাক্স হাসপাতাল, জারা ডায়াগনস্টিক সেন্টার ও দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তিনি সেদিনই নিয়মিত রোগী দেখেছেন।
ছুটির সময় হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসা নিতে গিয়ে বহু রোগী ডাক্তারকে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন।
বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার তরিকুল ইসলাম বলেন, “ভাঙা পা নিয়ে কয়েকদিন ধরে হাসপাতালে আসছি, কিন্তু ডাক্তারকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। খুব সমস্যা হচ্ছে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, “পারিবারিক কারণ দেখিয়ে তিনি ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তবে তার বিদেশ ভ্রমণের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। এনওসি ও জিও ছাড়া সরকারি চিকিৎসকের বিদেশ ভ্রমণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অভিযোগ ওঠার পর যোগাযোগ করা হলেও ডা. ইসমাইলকে পাওয়া যায়নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “ডা. ইসমাইলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা বারবার অভিযোগ করেও ব্যবস্থা পাইনি। পরিচয় লুকিয়ে বিদেশ ভ্রমণের ঘটনায় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
এমনকি এর আগে একই পদ্ধতিতে চীন ভ্রমণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবারের ঘটনার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ও বুধবার (১০ সেপ্টেম্বর) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হাসপাতালে গিয়েও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় অফিস অবহিত থাকার পরও এখন পর্যন্ত কোনো তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা বলছেন, “যে ডাক্তারকে হাসপাতালে পাওয়া যায় না, তিনি আবার অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করেন-এতে চিকিৎসার নিরাপত্তা কোথায়?”
 

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর