শিরোনাম
মানিকগঞ্জ প্রতিনিধি : | ০৪:০২ পিএম, ২০২৫-০৯-০৫
বরের হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা, শরীরে যন্ত্রণা, তবুও থেমে থাকেনি বিয়ের জয়গান। এমন অবস্থাতেই হাসপাতালের বিছানায় বসেই জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সম্পন্ন হলো। মানিকগঞ্জে ব্যতিক্রমী বিয়ের আসর বসল হাসপাতাল অভ্যন্তরের বিছানায়। লাল শাড়ি পরে কনে এসেছিল হাসপাতালেই।
অভিজিৎ সাহা ও অমৃতা সরকারের ভালোবাসার সাক্ষী হলো হাসপাতালের চার দেয়াল। মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এ বিয়ের আয়োজন হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে এই বিশেষ বিয়ের আয়োজন করা হয়। পরে বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, মানিকগঞ্জ শহরের চান মিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু নির্ধারিত দিনটির আগেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন বর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অসুবিধা সত্ত্বেও দুই পরিবারের সম্মতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিশেষ কক্ষে সম্পন্ন হয় এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন।
আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অফিশিয়াল ফেসবুক পেজে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি সম্প্রচার করে পুরো আয়োজন।
বরের বাবা ব্যবসায়ী অরবিন্দ সাহা বলেন, ‘আমরা ভাবতেই পারিনি হাসপাতালে এমন আনন্দ হবে। তারিখ যেহেতু আগে থেকে ঠিক ছিল, তাই পিছিয়ে না দিয়ে নির্ধারিত দিনেই বিয়েটা সেরে নিলাম। হাসপাতালে এমন আয়োজন কোনো দিন ভুলতে পারব না।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। সেদিনই তার বিয়ের দিন ছিল। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল মনে হওয়ায় হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited