শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০২:২০ পিএম, ২০২০-১১-২৫
সুনামগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্ধারিত প্রবেশ পথ পরিবর্তনে জেলা প্রশাসকের অশুভ পাঁয়তারার প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো.বদর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী, অ্যাড.হুমায়ূন মঞ্জুর চৌধুরী। বক্তারা বলেন, ২০১৬ সালে ১০ তলা এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া
হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই নির্মাণ হচ্ছে। ভবনে যাওয়ার নকশায় রাস্তা উল্লেখ আছে। কিন্তু গত বছর নকশায় থাকা রাস্তার উপর একটি সরকারী গোদাম নির্মাণের কাজ শুরু হয়।
এতে আইনজীবীরা বাঁধা দেন। এরপর আদালতে এ নিয়ে একটি মামলা হলে আদালন সেখানে স্থিতাবস্থা আদেশ দেন। জেলা প্রশাসক আদালতের রায় মানেন না, তাই আমরা দ্রুত জেলা প্রশাসককে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited