শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩০ পিএম, ২০২৫-০৯-২৩
বৃষ্টিতে ভিজতে অনেকেরই খুব ভালো লাগে। কেউ কেউ তো আবার বাধ্য হয়েই বাইরে থাকায় বৃষ্টিতে ভিজে যায়।
এ সময় ত্বক-চুলের অবস্থা হয় শোচনীয়।
জেনে নিন কীভাবে সুন্দর থেকে প্রিয় মানুষটির সঙ্গে বৃষ্টি উপভোগ করবেন
চুল
• বৃষ্টির রোমান্টিক আবহাওয়া, যতই ভালো লাগুক, আমাদের চুলের জন্য মোটেও সুখকর নয়। চুলপড়া ও তৈলাক্ত খুশকির সমস্যা সবাইকে কমবেশি একটু বেশিই ভোগায়।
তাই চুলের ধরণ বুঝে নিন বাড়তি কিছু যত্ন।
• বৃষ্টির পানি মাথায় লাগলে অবশ্যই চুল ধুয়ে ফেলতে হবে। কারণ বৃষ্টির পানি অধিক সময় মাথায় থাকলে মাথার তালু ও চুলের গোড়ায় ফাংগাল ইনফেকশন হতে পারে।
• এসময় বারবার শ্যাম্পু না করে সপ্তাহে দু-তিনবার শ্যাম্পু করা উচিত।
• চুল ধোয়ার পর তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ ভেজা রাখা যাবেনা।
• এই আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে, ফলে চুল অগোছালো দেখায়। তাই এ সময় নিয়মিত কন্ডিশনিং করা উচিত। সিলিকন বেস্ড সিরামও ব্যবহার করতে পারেন।
• চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।
• এক চামচ ভিনেগার, আধাকাপ টক দই ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে আধাঘণ্টা পর ধুয়ে ফেলুন।
ত্বক
• নিজেকে সিগ্ধ, সতেজ ও আরও সুন্দর রাখতে ত্বকের সাধারণ কিছু যত্ন জেনে নিন।
• এই ঋতুতে আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন।
• নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। ভালো কোম্পানির ক্লিনজার এবং স্ক্র্যাব ব্যবহারে ত্বকের মৃত কোষ সরে গিয়ে ত্বক মসৃণ হবে।
• দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। এমনকি মেঘলা দিনেও।
• সপ্তাহে অন্তত দু’বার যবের গুঁড়া ও পাকা পেঁপে ত্বকে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে ঠিক যেমনটি আপনি চান।
• ভারি মেকআপ যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।
• রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন। ত্বক নরম হবে।
• বৃষ্টিতে ভিজে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে। পা শুকনো রাখুন আর নিয়মিত পায়ের যত্ন নিন।
• বাইরে থেকে ফিরে পা পরিষ্কার করে ধুয়ে নিন
• তোয়ালে দিয়ে পা মুছে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন দিয়ে ম্যাসাজ করুন
• সপ্তাহে অন্তত একবার গরম পানিতে শ্যাম্পু দিয়ে পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন
• তারপর পায়ে জমে থাকা ময়লা পরিষ্কার করে মুলতানি মাটি ও মধুর প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
বৃষ্টির দিনে সব সময় ছাতা বা রেইন কোট সঙ্গে রাখুন।
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited