শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০৬ পিএম, ২০২১-১২-০৯
আগামী প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড
ধূমপানমুক্ত দেশ গড়তে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড। বলা হচ্ছে, এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপায়ী থাকবে না। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ধূমপানবিরোধী এই পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। আগামী বছরই তা আইনে পরিণত হতে পারে। সেটি হলে এখনকার শিশুরা ভবিষ্যতে আর ধূমপানের সুযোগ পাবে না।
নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক টুইটে বলেছেন, ধূমপানমুক্ত ভবিষ্যৎ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড। ধূমপানমুক্ত ২০২৫ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করাসহ বেশ কিছু সাহসী কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবো।কীভাবে হবে বাস্তবায়ন
বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছরের কম বয়সী সবার জন্য সিগারেট আইনত নিষিদ্ধ। কিন্তু ২০২৭ সাল থেকে বয়সের এই সীমা আরও নামিয়ে আনা হবে। তখন যাদের বয়স ১৪ বছর থাকবে, তারা আর কোনোদিনই সিগারেট কেনার বৈধতা পাবে না। শুধু তা-ই নয়, ধারাবাহিকভাবে কমিয়ে আনা হবে স্বীকৃত সিগারেট বিক্রেতার সংখ্যা এবং নিকোটিনের মাত্রা।
তামাকমুক্ত প্রজন্ম গড়ার এই আইনটি আগামী বছরের জুনে নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হবে। ২০২২ সালের শেষের দিকে এর বাস্তবায়ন শুরু করতে চায় দেশটির সরকার।
একটি বিবৃতিতে আয়েশা ভেরাল বলেন, তরুণরা যেন কখনোই ধূমপান শুরু না করে, আমরা তা নিশ্চিত করতে চাই। তাই তাদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ অপরাধ হিসেবে পরিণত করবো।
বর্তমানে নিউজিল্যান্ডে ১৫ বছর বয়সোর্ধ্বদের মধ্যে ১১ দশমিক ৬ শতাংশই ধূমপানে আসক্ত। তবে মাওরি আদিবাসীদের মধ্যে এর হার ২৯ শতাংশের মতো। তাই আইনটি পাস করার আগে একটি মাওরি স্বাস্থ্য টাস্কফোর্সের সঙ্গে পরামর্শ করবে নিউজিল্যান্ড সরকার।
তামাকের খুচরা বিক্রিতে বিশ্বের সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা দেশের মধ্যে নিউজিল্যান্ড দ্বিতীয়। প্রথমস্থানে থাকা ভুটানে সিগারেট বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও রয়েছে তামাকবিরোধী কঠোর আইন। ২০১২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সিগারেটের সাদামাটা প্যাকেজিং বাধ্যতামূলক করে অজিরা।
নিউজিল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে অন্তত পাঁচ হাজার মানুষ মারা যান, যা দেশটিতে সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য মৃত্যুর ঘটনা। সেখানে প্রতি পাঁচজনের চারজন ধূমপায়ী বয়স ১৮ বছর হওয়ার আগেই ধূমপান শুরু করেন।
নিউজিল্যান্ডের তামাকবিরোধী নতুন প্রস্তাবনায় স্বাভাবিকভাবেই সন্তুষ্ট স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তবে, প্রকাশ্যে সিগারেট বিক্রি নিষিদ্ধ হলে কালোবাজারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা।
সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited