বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি :    |    ০৯:২২ পিএম, ২০২১-১০-৩০

মহম্মদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

"মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" প্রতিপাদ্যকে সামনে রেখে  মাগুরার মহম্মদপুর থানা কর্তৃক শনিবার (৩০শে অক্টোবর)  থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যার্লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানের শুরুতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কার্যালয় চত্বর থেকে নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, থানা পুলিশের সদস্য ও  নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে মধ্য বাজার দিয়ে মহম্মদপুর থানা চত্বরে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনায় বাল্য বিবাহ রোধ, মাদক, সন্ত্রাস, হানাহানি, দাঙ্গা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মডেল উপজেলা গড়ে তুলতে পুলিশ-জনতা এক হয়ে কাজ করার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য প্রেসক্লাব সভাপতি বিপ্লব রেজা বিকো'কে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজির আহম্মেদ বিপিএম (অব:) এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
 
আলোচনা সভায় মহম্মদপুর থানা পুলিশের এস.আই ফরিদুজ্জামান এর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ)।
 
বিশেষ অতিথি হিসেবে মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, প্রেসক্লাব সভাপতি বিপ্লব রেজা বিকো, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: আব্দুল হাই উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ পরিদর্শক এবিএমএস দোহা (ওসি তদন্ত) সহ  কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ,  বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন-শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর