শিরোনাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | ০৭:০৯ পিএম, ২০২১-০৬-১৫
দিনাজপুরের ফুলবাড়ীতে দরিদ্র ও অসহায় নগদ অর্থ ও দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা বাবদ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা হল রুমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর তহবিল ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এম পি’র ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ রোগীদের মাঝে চেক এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে মোবাইলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো আশরাফুল আলম ডাবলু।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited