বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ পিএম, ২০২৫-১২-১১

নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালো জামায়াত

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি দীর্ঘ সময় অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং শিডিউলটা কখন ঘোষণা হবে। কিছুটা অনিশ্চয়তা ও সন্দেহ, সংশয়ে আমরা ছিলাম। আজকে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। 
ঘোষিত তফসিলকে জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি– এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে, ইনশাআল্লাহ। 
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবৈধ করেছি। আমরা আশা করবো যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন। 
তিনি কয়েকটি বিষয়কে উল্লেখ করে জুবায়ের বলেন, সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করবো না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করবো যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করার সর্বোচ্চ দায়িত্বটা এখন নির্বাচন কমিশনের ওপরে। এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন। আমরা সেটা প্রত্যাশা করছি। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর