বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সন্ত্রাসীরা নয়, চট্টগ্রামে স্ত্রী-সন্তানই কুপিয়ে হত্যা করে প্রবাসীকে

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:৩৩ পিএম, ২০২৬-০৫-০২

সন্ত্রাসীরা নয়, চট্টগ্রামে স্ত্রী-সন্তানই কুপিয়ে হত্যা করে প্রবাসীকে

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেনের (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শুরুতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলার কথা প্রচার করা হলেও তদন্তে বেরিয়ে এসেছে পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে হত্যা করা হয়। শুক্রবার (০১ মে) উপজেলার উত্তর পদুয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রাকিবকে (১৮) গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধামা-দা উদ্ধার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেনের সঙ্গে তার প্রথম স্ত্রী রহিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। দ্বিতীয় বিয়ের পর ২০০৭ সাল থেকেই তাদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকলেও প্রায় ৮ থেকে ৯ মাস আগে আলমগীর দেশে ফিরে আবার তাদের সঙ্গে বসবাস শুরু করেন। তবে আগের মতোই বিরোধ অব্যাহত ছিল। গত ২৮ এপ্রিল রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং দা দিয়ে ভয় দেখান। এতে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পরে রহিমা বেগম ও তার ছেলে রবিউল হাসান রাকিব মিলে ঘরে থাকা ধামা দা দিয়ে আলমগীরকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হত্যার বিষয়টি ধামাচাপা দিতে তারা এলাকায় প্রচার করেন, রাতে ঘর থেকে বের হওয়ার পর অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা আলমগীরকে কুপিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের কাছে তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়লে তদন্ত জোরদার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ঘটনাটি শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় পারিপার্শ্বিক তথ্য ও ফরেনসিক আলামত বিশ্লেষণ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। উল্লেখ্য, ২৮ এপ্রিল আলমগীর হোসেনের মরদেহ তার বাড়ির বাইরে পাওয়া যায়। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় হামলাকারীর বিষয়টি সামনে এলেও পুলিশের দ্রুত তদন্তে প্রকৃত ঘটনা প্রকাশ পায়।

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর