বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা, সড়ক অবরোধ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৭ পিএম, ২০২৫-১১-১৬

হালদার বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা, সড়ক অবরোধ

ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রতিবাদকারীর ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সুয়াবিল শাহ ছোবহানিয়া সড়কের সামনে স্থানীয়রা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন। পরে প্রায় আধাঘণ্টা ধরে নাজিরহাট-কাজিরহাট সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন, এম এয়াকুব আলী বাদশা প্রমুখ।
বক্তারা বলেন, হালদা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ এ নদী থেকে অবাধে বালু তুলে জীপ গাড়ি বোঝাই করে বিক্রির কারণে আশপাশের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত শুক্রবার অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে সংগঠক আবু ফয়েজ তুহিনসহ এলাকাবাসী প্রতিবাদ জানালে এবং একটি জীপ আটকালে বালু-চক্রের সঙ্গে সম্পৃক্ত মো. জসিম ও তার সহযোগীরা ফয়েজ তুহিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বক্তারা হালদা নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বালু তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার পূর্ব সুয়াবিলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে গেলে ফটিকছড়ি উত্তর উপজেলা ইসলামী যুবসেনার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ তুহিনের ওপর সংঘবদ্ধ চক্র হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর