বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের স্থান নাই: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০১:৫২ পিএম, ২০২৫-১০-২০

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের স্থান নাই: সরওয়ার আলমগীর

 উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নের কোনও বিকল্প নেই। বিএনপি দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।
তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃণমূল বিএনপিকে কাজ করতে হবে। ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের কোনও স্থান নাই। ফটিকছড়িতে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে পুলিশের হাতে তুলে দিন। এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। অপরাধীদের ক্ষমা নাই।  
বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি সফল করার লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বালুটিল বাজারে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবুল কালাম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, নূরু জামান মেম্বার, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, আবুল হোসেন আবু, খালেদ মাহমুদ বাবুল, মাস্টার সফিউল আলম, বেলাল হাওলাদার, আহম্মদ সাফা, মো. এনাম, নাছির উদ্দিন বিপ্লব।
যুবদল নেতা মো. আলমের সঞ্চালনায় বক্তব্য দেন হানজালা, জাহেদ মেম্বার, একরামুল হক একরাম, বাবু, জাহাঙ্গীর, মো. আবছার, আবু কালাম, শাকিল চৌধুরী রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মো. সুহেল, আবদুল করিম, সহিদ, নাছির উদ্দিন ভুলো, বেলাল, জসিম, জব্বার, নাজিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিম প্রমুখ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর