বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজশাহীর দুই জেলায় গ্রেপ্তার ৬৪, অস্ত্র ও মাদক উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৩২ পিএম, ২০২৫-১১-২২

রাজশাহীর দুই জেলায় গ্রেপ্তার ৬৪, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহীপ্রতিনিধি :
রাজশাহী রেঞ্জের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয়টি থানায় ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ নামে বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান।
এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়- গ্রেপ্তার হওয়া ৬৪ জনের মধ্যে ১১ জন ডাকাত, ৩ জন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে জড়িত, একজন বিস্ফোরক আইনের আসামি, ১৮ জন ওয়ারেন্টভুক্ত, ৭ জন চিহ্নিত চোর, ১১ জন নিয়মিত মামলার আসামি এবং ১৩ জন মাদকসংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি ধারালো রামদা, একটি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্টাডল (মাদক), ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা।
অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র-বিস্ফোরক ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। এই বিশেষ অভিযানে দুই জেলার আরআরএফ ও সংশ্লিষ্ট থানা পুলিশের মোট ২৫০ জন সদস্য অংশ নেন। অভিযান চলমান থাকবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর