শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫৫ পিএম, ২০২৪-০৮-০৭
ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে কোনো অপরাধী কিংবা আইনলঙ্ঘনকারী যেনো পলায়ন করতে না পারে, সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে বিজিবি।
এতে বলা হয়েছে, ‘সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। যোগাযোগ: +৮৮০১৭৬৯-৬০০৬ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪’।
এছাড়া আরেক পোস্টে বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ দিকে গতকাল মঙ্গলবার দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
একইদিন বিমানবন্দরে আটকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited