শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:২৯ পিএম, ২০২১-১১-২৫
সম্প্রতি কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছিলেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তখনই দলবদলের জল্পনা দানা বাঁধছিল। বুধবার রাতে দলের ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে চলে এলেন তিনি। যা নিসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। মেঘালয়ের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কংগ্রেসে আবারও ভাঙন ধরালো দলটি। এতে মেঘালয়ের প্রধান বিরোধী দলে পরিণত হলো তৃণমূল, যা কংগ্রেসের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এই মুহূর্তে মেঘালয়ে মোট ১৮ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। এর মধ্যে ১২ জনই দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবারই মেঘালয়ে তৃণমূলের নতুন পথচলা শুরু হতে চলেছে। দলবদলের সিদ্ধান্ত সেই রাজ্যের স্পিকারকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য ত্রিপুরায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এর আগের রাতেই উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে সংগঠন খুলে ফেলল তৃণমূল। শুধু তাই-ই নয়, একইসঙ্গে পরিণত হয়েছে মেঘালয়ের প্রধান বিরোধী দলে। জানা গেছে, রাজ্যের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালার সঙ্গে তাঁর মতবিরোধ বহুদিন ধরেই চলছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বিষয়টি জানান তিনি। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই দল ছাড়েন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited