বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় সহ¯্রাধিক মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

সংবাদদাতা,খুলনা :    |    ০৫:২১ পিএম, ২০২২-০৯-১৯

খুলনায় সহ¯্রাধিক মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

 


খুলনা মহানগর ও জেলার মোট ১ হাজার ২৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। গতবারের চেয়ে এবার জেলায় ২৩টি মন্ডপে বেশি পূজার আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পূজা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর দেবী গজে (হাতি) চড়ে পৃথিবীতে আসবেন। কৈলাশে ফিরবেন নৌকায়। খুলনার প্রতিটি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। খর ও মাটি দিয়ে প্রতিমার আকৃতি দেওয়া প্রায় শেষ করে এনেছেন কারিগররা। গত দুই বছর করোনা মহামারীর কারণে উৎসবমুখর পরিবেশ ছিল না র্গোৎসবে। সংক্ষিপ্ত পরিসরে ছিল পূজার আয়োজন।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, মহানগরীর ৩১টি ওয়ার্ডে ১৩০টি এবং জেলার দিঘলিয়া উপজেলায় ৬০টি, তেরখাদা উপজেলায় ১০৯টি, রূপসা উপজেলায় ৭৬টি, বটিয়াঘাটা উপজেলায় ১১৫টি, দাকোপ উপজেলায় ৮৫টি, ফুলতলা উপজেলায় ৩৪টি, ডুমুরিয়া উপজেলায় ২০৬টি, পাইকগাছা উপজেলায় ১৫৪টি ও কয়রা উপজেলায় ৫৬টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন চলছে। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কৃষ্ণ পদ দাশ বলেন, ‘ইতোমধ্যেই পূজা সংক্রান্ত সব তথ্যাদি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপ এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি করা হয়েছে।’ খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার বলেন, ‘মন্ডপে মন্ডপে আলোকসজ্জার অনুমতি চাওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’ খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জনান, মহানগরী এলাকায় জেলখানা ঘাট ও দৌলতপুর খেয়া ঘাটে বিসর্জনের সময় পুলিশি পাহারা থাকবে। পূজার পাঁচ দিন মন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। আগামী ২১ সেপ্টেম্বর ক্রাইম কনফারেন্সে পূজা উদযাপন কমিটির নেতাদের ডাকা হবে। সেখানে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা হবে। এছাড়া প্রতিটি মন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর