শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২০ পিএম, ২০২৬-১০-০৮
বরুন দে বাপ্পী :
প্রত্যুষ মজুমদার বলেছেন, ‘পূজা চলাকালীন কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ঘাড়ে ধরে নিয়ে আসা হবে। আমাদের যে মেডিকেল টিম থাকবে সেখানে এনে ওয়াশ করিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের মধ্যে দুই-একজন মদ খেয়ে মাতলামি করে পরিবেশ নষ্ট করে। তাদের দেখাদেখি অন্যরাও এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পুলিশ এসব কঠোর হাতে দমন করবে।'
ধন্যবাদ পুলিশ সুপারকে। পুজা ধর্মীয় অনুষ্ঠান। এখানে মদ খেয়ে নাচানাচি কেন করতে হবে? নাচানাচি করতে হলে সেটা হোক ঢাকের তালে তালে। আরে দাদা, সন্ধ্যা আরতি, ঢাকের বাজনা– এর চেয়ে বড় নেশা আর অন্য কোন কিছুতে হতে পারে নাকি!
মদ খাবেন আর উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে সারারাত নাচানাচি করবেন– এটা হতে পারে না। এটা ধর্মীয় কালচার না। বরং অন্য ধর্মের মানুষের কাছে হিন্দু ধর্মকে ভুলভাবে উপস্থাপন করা। ডিজে গানের পরিবর্তে ধর্মীয় গান বাজান, মদ খেয়ে নাচানাচি না করে ঢাকের তালে নাচেন– এগুলো হিন্দু ধর্মের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেবে।
ফেনীর মতো সারা বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে প্রত্যন্ত এলাকায় প্রত্যুষ মজুমদারের বার্তাটা ছড়িয়ে দেওয়া হোক।
পূজা চলাকালীন কেউ মদ খেয়ে নাচানাচি করলে কোনো ছাড় দেওয়া হবে না। ঘাড়ে ধরে নিয়ে আসা হবে...
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited