শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৭:২১ পিএম, ২০২০-১০-০৮
সংবাদদাতা, গাইবান্ধা ::
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব-ঝিনিয়া গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে বিরোধপূর্ণ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে চাচাত ভাই-বোনকে হত্যা মামলায় ৭ আসামীর মধ্যে ৩ ভাইয়ের ফাঁসির রায় প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে বিজ্ঞ আদালত এ মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন। এছাড়া, মামলার প্রধান আসামী আবুল হোসেন জামিনে থাকায় মারা যান। দীর্ঘ ৪ বছর পর মামলার রায় ঘোষণার সময় ৬ আসামী আদালতে হাজির হন। মৃত্যুদ-প্রাপ্ত হলো- ঐ গ্রামের হযরত আলী (৩৯), হাফিজার রহমান (৩৬) ও আজিজল হোসেন (৩১)। তারা সকলেই মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেনের ছেলে। বেকসুর খালাস পাওয়া আসামীরা হলো- মৃত আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, হযরত আলীর স্ত্রী গোলেনুর বেগম ও হাফিজার রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, পুর্ব-ঝিনিয়া গ্রামের মফিজল হকের সঙ্গে তার জ্যাঠাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিলো। মামলায় মফিজল রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে জমি দখলে নেয়ার প্রচেষ্টা করেন। মফিজলগং ঐ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে এলে আসামীদের পাতানো লোহার তারে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হন। মফিজলের ছেলে তসলিম, ভাতিজি মর্জিনা, ছেলের স্ত্রী জমিলা বেগম ও ভাতিজা আলমগীরসহ ৬জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে তসলিম ও ভাতিজি মর্জিনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে, মামলার রায়ে বাদীর পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবি সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামিদের পরিবার-স্বজন ও তাদের আইনজীবিরা। আসামি পক্ষের আইনজীবি আবুয়ারা সিদ্দিকুর ইসলাম বলেন, ‘মামলার এজাহার ও সাক্ষ্য-প্রমাণে আদালতের সার্বিক পর্যালোচনায় রায় ঘোষণা করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করলে অবশ্যই আসামীরা ন্যায় বিচার পাবেন।’ দ্রুতই এ নিয়ে আপীল করবেন বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited