বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজশাহীতে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫৪ পিএম, ২০২৬-০৬-০৬

রাজশাহীতে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযান এবং রাজপাড়া থানার একক অভিযানে মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মো: আবেদ আলীর ছেলে মো: মোশারফ হোসেন (৪২)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো: আকবর আলী (৩২); একই থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত রতনের ছেলে মো: সাকিব ওরফে অন্তর (২৬); একই থানার দাশপুকুর আলীর মোড় এলাকার মো: ফজলু রহমানের ছেলে মো: সিফাত হোসেন ওরফে কাউসার (২৪); একই থানার দাশপুকুর এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: নাসির উদ্দীন (৩৫)।
গত ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া মডেল থানার সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে মোশারফকে আটক করে। অভিযানে আসামির হেফাজত হতে ২,০৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ৩৯,০০০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই দিন, গত ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে রাজপাড়া থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে আসামি আকবর, সাকিব, সিফাত, নাসিরকে আটক করে। অভিযানকালে আসামিদের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত ৪টি কাঁচি এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোশারফের বিরুদ্ধে পূর্বের ১টি ফৌজদারি মামলা; সাকিব ও সিফাতের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা; নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনে ১টি করে মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর