শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ পিএম, ২০২৬-০১-২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলের মরা নদীগুলোর ওপর বিশেষভাবে নজর দেওয়া হবে। নদীর জীবন ফিরে এলে নর্থ বেঙ্গলের জীবনও ফিরে আসবে ইনশাআল্লাহ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের লক্ষ্য গোটা নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার দাবি করে না। তারা কঠোর পরিশ্রম করে সহজ-সরল জীবনযাপনেই তুষ্ট। তাদের পরিশ্রম করার ন্যায্য জায়গাটুকু তৈরি করে দিতে হবে। সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না, ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না। তবে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই এবং প্রতিবেশীদের প্রতিবেশী হিসেবেই দেখতে চাই। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না, আবার ৫৬ হাজার বর্গমাইলের ওপর কেউ খবরদারি করুক তাও দেখতে চাই না। সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হ্যাঁ ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা রাষ্ট্রব্যবস্থা যেন ভেসে যায়। সমাবেশের শেষ পর্যায়ে ১০ দলীয় সমন্বয়ের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত জানমাল দিয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১১ দলীয় জোটের নেতৃত্বাধীন জোট জিতলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী কর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited