শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৬-০৬-২৮
বরুন দে বাপ্পী: ফেনী -কুমিল্লা জেলা প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মমতা চট্টগ্রামের উন্নয়নে বিশেষত; স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।
গতকাল ২৭ই জুন শনিবার বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র বিশেষ সাধারণ সভা নগরীর হালিশহরস্থ মমতার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর।
কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিগত সাধারন সভার প্রস্তাবনা পেশ করেন সাধারন সম্পাদক অধ্যাপক পূরবী দাশ গুপ্তা। বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট মমতা’র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী অরুন কুমার সাহার এর পক্ষে পেশ করেন মমতা’র পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ২০২৬ -২৭ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ, বিগত সভার প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।
মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ মোরশেদ হোসেন, ডা. হাফিজুল ইসলাম, বদিউজ্জামান খান ননী, মোস্তফা কামাল যাত্রা, হারুন ইউসুফ, নাসিমা আক্তার রুমি, ডা. মোর্শেদা বেগম প্রমুখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহারিয়ার। সভায় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সাবিহা মুসা, সাইফুল আলম, মনিকা বিশ্বাস, প্রফেসর আলাউদ্দিন আল আজাদ, লায়লা আনজুমান্দ বানু, নুসরাত জাহান রিবন, সাদুল্লা চিশতী, মনসুর মাসুদ, শামসুন নাহার দিবা, তৌহিদ আহমেদ, এফ, এ এফ রুমী প্রমুখ।
প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে এনজিও সেক্টরের মমতার কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে, সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা যেসব অবদান রাখছে তা এই সেক্টরের অন্যদের জন্য সম্মানজকভাবে অনুসরনীয়। মমতা এই ধারা আগামীতেও অব্যহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited