শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:০০ পিএম, ২০২৬-০৭-২১
মঙ্গলবার ২১ জুলাই জামালখানে চাঞ্চল্যকর সাত বছরের শিশু কন্যা বর্ষা ধর্ষণ,খুন ও লাশ গোপন মামলার চার্জ শুনানী
আসামী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ০৭ বছরের শিশু কন্যা মারজান হক বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার চার্জ শুনানীর তাং আজ ২১ শে জুলাই পুন: নির্ধারণ করেছেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল (১)।
ময়না তদন্ত ও ডিএনএ রিপোর্টের কারনে ঘটনার দীর্ঘ তিন বছর পর চার্জশিট প্রদান করায় মামালার বিচারকার্য শুরু করতে অস্বাভাবিক বিলম্ব হয়। ০৭ বৎসর বয়সী শিশু কন্যা মারজান হক বর্ষা চট্টগ্রামের কুসুম কুমারী বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।মায়ের অভিযোগে প্রকাশ গত ২৪/১০/২০২২ ইং তারিখ বিকাল ৪:৩০ ঘটিকা হতে ২৭/১০/২০২২ ইং তারিখ বিকাল ৪:১০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে বস্তাভরে লাশ গুমের ঘটনাটি সংঘটিত হয়।একমাত্র আসামী লক্ষণ দাশ (৩০) ঘটনার তারিখ ও সময়ে বর্ষা বাসা হতে দোকানে চিপস ক্রয়ের উদ্দেশ্যে গমন করলে তাকে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। নির্যাতনের ফলে শিশুটি রক্তাক্ত হলে আসামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে বর্ষার মৃতদেহ বস্তার মধ্যে ভরে শিকদার হোটেলের পাশের নর্দমায় নিক্ষেপ করা হয়। পরবর্তীতে বস্তার গায়ে টিসিবি-এর সীলমোহরের সূত্র ধরে মুদির দোকানের কর্মচারী লক্ষণ দাশকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়।গত ২৮/১০/২০২২ ইং তারিখে আসামী গ্রেফতার হয় এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২৪/১০/২০২২ ইং তারিখে বর্ষাকে ধর্ষণপূর্বক হত্যা করার কথা স্বীকার করে।
গত ১৫/১১/২০২২ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা আসামীর DNA নমুনা সংগ্রহের নিমিত্ত আদালতের অনুমতি প্রার্থনা করেন।
পরবর্তীতে ১১/১২/২০২২ ইং তারিখে ভিকটিমের ভ্যাজাইনাল সোয়াবের DNA প্রোফাইলের সহিত আসামী লক্ষণ দাশের DNA বিশ্লেষণপূর্বক বিশেষজ্ঞ মতামত গ্রহণের লক্ষ্যে কো-অর্ডিনেটর, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বরাবরে ক্ষমতাপত্র ইস্যুর আবেদন করা হয়। গত ২১/১২/২০২২ ইং, ০৭/০২/২০২৩ ইং, ০৪/০৬/২০২৩ ইং, ২৩/০৭/২০২৫ ইং তারিখসহ বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF) তদন্ত কার্যক্রমের বিলম্বের কারণ ও অগ্রগতি প্রতিবেদন তলবের জন্য আদালতে আবেদন পেশ করে। তদন্তকারী কর্মকর্তা ১৩/০৬/২০২৫ ইং তারিখে আদালতকে অবহিত করেন যে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রাপ্ত হয়েছে এবং গত ০৭/০৫/২০২৫ ইং তারিখে DNA রিপোর্টও প্রাপ্ত হয়। DNA রিপোর্টের সত্যায়িত অনুলিপি ফরেনসিক বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্ত না হওয়ায় তদন্ত কার্যক্রম মুলতবি থাকার বিষয় তদন্তকারী কর্মকর্তা আদালতকে অবহিত করেন।
অবশেষে ০৭/০৯/২০২৫ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন।
পরবর্তীতে ২৩/১০/২০২৫ ইং তারিখে মামলাটি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামে বদলি করা হয়। বদলির পর ৩০/০৩/২০২৬ ইং তারিখে চার্জশিট গৃহীত হয়। চার্জ গঠনের জন্য গত ১৭/০৫/২০২৬ ইং তারিখ ধার্য থাকলেও আসামীকে PW মূলে আদালতে হাজির না করায় চার্জ শুনানি অনুষ্ঠিত হয়নি।
পরবর্তীতে দীর্ঘ দুই মাস পর গত ১৫/০৭/২০২৬ ইং তারিখ চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। যা আসামী পক্ষের আবেদনে আজ পূন: ধার্য করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামে বিচারাধীন উক্ত মামলাটি ইতোপূর্বে ভুলবশত শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে বদলি করা হলে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বদলি করা হয়। এতেও একটি ধার্য তারিখসহ প্রায় দুই মাস সময় অপচয় হয়। এভাবে মামলার সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক সমাপ্ত করতে আরও কত বৎসর সময় অতিবাহিত হবে, তার কোনো নিশ্চয়তা নেই ।বাদী সংবাদদাতা পক্ষকে আইনী সহায়তা প্রদানকারী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন,মামলাটি বিলম্বের কারণে সাক্ষী হাজির করা দূরহ হয়ে পড়বে। এতে ন্যায় বিচার ব্যাহত হবে। তিনি বিলম্বের জন্যে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে নিকট আবেদন জানান।আদালত শুনানি শেষে আসামী পক্ষে চার্জ শুনানীর জন্যে সময়ের আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্র ও বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর আইনবিদগণ যথাক্রমে এড আলমগীর মোহাম্মদ ইউনুস ( পিপি), এডভোকেট জিয়া হাবীব আহসান, এড পরেশ চন্দ্র দাশ, এড এএইচ এম জসিমউদদীন, এড হাসান আলী,এড জিয়াউদ্দিন আরমান,এড শাহানা আফরোজ, এড খুশনুদ রাইসা প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited