শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩৮ পিএম, ২০২৫-১১-১৩
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর ব্যুরো :
যশোরের বাজারে নিত্য পণ্যের বাজার মুল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ সকালে জেলা বাজার মনিটোরিং কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু,সাংবাদিকবৃন্দ,জেলা ভোক্তা অধিকারের উপ পরিচালক সেলিমুজ্জামান সেলিমসহ জেলা কৃষি বিভাগ, জেলা মার্কেটিং অফিসার ও যশোর বড় বাজারের বিভিন্ন কৃষি পন্যের আড়তদার ও পাইকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় কাঁচা পন্যের বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে পিয়াজের বাজার মুল্য নিয়ে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এক শ্রেণীর মুনাফাখোর আড়তদার ও ডিলারবৃন্দ কমিশনের নামে মনোপুলি ব্যবসা করার কারনে হঠাৎ করে বাজারে পেয়াজের মুল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ব্যবসায়ীরা স্বীকার করেন। জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, এ সময় ধৈয্য সহকারে ব্যবসাীদের কথাবার্তা শোনেন এবং দ্রুত বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। বাজারে অস্থিতিশীলতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সবাই নিয়ম মেনে ব্যবসা করলে বাজারে স্বাভাবিকতা বজায় থাকবে। তিনি বলেন,আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, দেশকে ভালো রাখি। সভায় জেলা প্রশাসন বাজার মনিটরিং আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited