শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৭ পিএম, ২০২৪-০৩-১০
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাধারণ মানুষকে যৌক্তিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে কাজ করছে সরকার। শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আসবে।
আমদানি করা পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়াবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
টিসিবি সারা দেশে এক কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিলে বাজারে চাপ কমবে বলে জানান তিনি। রোববার (১০ মার্চ) মোহাম্মদপুর টাউন হলে বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। রমজানের শুরুতে পণ্যের চাপ বেশি। ভোক্তা অধিদপ্তরের বিশেষ দল বাজার তদারকিতে কাজ করবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের প্রতিটি বাজার কমিটিকে বাজার মনিটরিং করার আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সময় এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসানুল কিরণ, কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাজার কমিটির সভাপতি বাবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited