বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার আদালত চত্বরে ওসি প্রদীপের শাস্তির দাবিতে নির্যাতিতদের সাথে লাভ বাংলাদেশ

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৭:০৪ পিএম, ২০২১-০৮-২৩

কক্সবাজার আদালত চত্বরে ওসি প্রদীপের শাস্তির দাবিতে নির্যাতিতদের সাথে লাভ বাংলাদেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার চেয়ে সোমবার 
গতকাল সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মানববন্ধন অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়র কাবেরী।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায?ী কফিল মাহমুদ, বিভিন্ন সাংবাদিক, সচেতন মহল এবং নির্যাতিত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি শহিদুল করিম শহিদ, সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ওয়ারা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, শহর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রমজনুল ইসলাম রাকিব, সদর উপজেলা কমিটির জিয়া উদ্দিন জিয়া, মোঃ রুবেল, মুজিবুর রহমান, জহির উদ্দিন, রনি প্রমুখ।
এর আগে সকাল ৯ টা ৪৫ মিনিটে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। এর কিছুক্ষণ পর নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।
জানা যায়, গতকাল থেকে শুরু হওয়া এই মামলার সাক্ষ্যগ্রহণ চলবে আগামী বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত।
এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট এই তিন দিনে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে উপস্থিত থাকতে ১৫ জন সাক্ষীকে সমন জারি করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী।
এদিকে কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, সোমবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তিন দিনের এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত থাকতে ইতোমধ্যে সমন জারি করা হয়েছে।
এর আগে গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। পরে গত ১৬ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল বলেন, সোমবার (২৩ আগস্ট) সকালের যে কোনো সময় থেকে সিনহা হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।
প্রথম দফায় তিন দিনের এই সাক্ষ্যগ্রহণের জন্য মামলার মোট ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালতে উপস্থিত থাকতে সমন জারি করা হয়েছে। সাক্ষীরা যাতে নির্বিঘেœ সাক্ষ্যদান করতে পারে ইতোমধ্যে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকা-ের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে।
এ মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) পরিদর্শক লিয়াকত আলীকে। ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে করা হয় দুই নম্বর আসামি। মামলার তিন নম্বর আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (বর্তমানে বরখাস্ত) নন্দ দুলাল রক্ষিতকে। মামলাটির তদন্তভার দেওয়া হয় কক্সবাজার র?্যাব-১৫কে।
গত বছরের ৭ আগস্ট মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে হত্যার ঘটনায় স্থানীয় তিন গ্রামবাসী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য এবং ওসি প্রদীপের দেহরক্ষীসহ আরও সাতজনকে গ্রেপ্তার করে র?্যাব। চলতি বছরের ২৪ জুন মামলার চার্জশিটভুক্ত আসামি কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণের মধ্য দিয়ে আলোচিত এ মামলার ১৫ আসামির সবাই আইনের আওতায় আসে।
চার মাসের বেশি সময় তদন্ত শেষে গত বছরের ১৩ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার র?্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। ১৫ জনকে আসামি করে দায়ের করা অভিযোগপত্রে সিনহা হত্যাকা-কে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর