শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৯ পিএম, ২০২৫-১১-২০
বাজার থেকে সরকারি হাসপাতালের ওষুধ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর (৬৮) নামের এক ব্যক্তিকে । ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন। সাজাপ্রাপ্ত নূর চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে। সাজার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরের কোতোয়ালী থানাধীন কে সি দে রোড সিনেমা প্যালেসের মেইন গেইটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ (খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ) উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রাখেন তিনি। এই ঘটনা তৎকালীন এস.আই কাজী মাসুদ ইবনে আনোয়ার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited