শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৫ পিএম, ২০২০-১১-২৪
কানাডার বহুল আলোচিত ‘বেগমপাড়ার সাহেবদের’ ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বেগমপাড়ার সাহেবদের ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদককে এ ব্যাপারে সার্বিক তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গত কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, কানাডার বেগমপাড়ায় যারা অর্থপাচার করেছেন, তাদের মধ্যে সরকারি আমলার সংখ্যা বেশি। ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নজরে আনার পর থেকেই সক্রিয় হয়েছে সরকার। দুদকের তদন্তে যাদের নাম আসবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অর্থপাচার করেছেন, তাদের পরিচয় অর্থপাচারকারী। এর মধ্যে যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন, সরকারের কাছের লোক থাকেন, তাদেরও ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি ডিআরইউয়ের মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, কানাডার বেগমপাড়ায় বেশ কিছু বাংলাদেশি বাড়ি গাড়ি করেছেন। তারা অর্থপাচারকারী। এদের বেশিরভাগই সরকারি আমলা। মন্ত্রীর ওই বক্তব্যের পর উচ্চ আদালত তাদের নাম জানতে চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited