বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বস্তায় আদা চাষ, সাড়া ফেলেছে নতুন পদ্ধতি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২৫-০৭-০৫

বোয়ালখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বস্তায় আদা চাষ, সাড়া ফেলেছে নতুন পদ্ধতি

জয়নাল আবেদিন, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো ‘বস্তায় আদা চাষ’ পদ্ধতির প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষক ও কৃষাণীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় ২০টি প্রদর্শনীর মাধ্যমে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। চাষিরা বলছেন—বসতবাড়ির আঙিনায়, পরিত্যক্ত জমিতে কিংবা পুকুরপাড়ে অল্প জায়গা ও খরচে আদা চাষের এ পদ্ধতি বেশ লাভজনক ও সহজলভ্য।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ বছর ২০টি প্রদর্শনীর মাধ্যমে উপজেলায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষ শুরু হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে ৬০টি করে বস্তা সরবরাহ করা হয়েছে।

আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের কৃষাণী সুমা বৈদ্য বলেন, “বোয়ালখালী কৃষি অফিস থেকে জানতে পারি, বস্তায় আদা চাষ করা যায়। তারা আমাদের বীজ, বস্তা, সার—সব কিছু দিয়েছে। আমরা শুধু শ্রম দিয়েছি। আশা করছি, প্রতিটি বস্তা থেকে ২-৩ কেজি আদা পাব।”

একই গ্রামের কৃষক তপন চৌধুরী বলেন, “আগে কখনও এভাবে আদা চাষ করিনি। এবার কৃষি অফিসের প্রদর্শনী পেয়েছি, ৬০টি বস্তায় চাষ করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে ভালো লাভ হবে। আগামী বছর ১ হাজার বস্তায় চাষের পরিকল্পনা করেছি।”

সারোয়াতলী ইউনিয়নের কনজুরী গ্রামের কৃষাণী রানু আলমও জানান, তিনিও প্রথমবারের মতো বস্তায় আদা চাষে ভালো ফলনের আশায় আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, “বোয়ালখালীতে এবারই প্রথম বস্তায় আদা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পদ্ধতি কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। অনেকেই প্রদর্শনীর বাইরে নিজ উদ্যোগেও চাষ শুরু করেছেন।”

তিনি আরও জানান, প্রতিটি বস্তায় ৫০-৬০ গ্রাম আদার বীজ বপন করা হয়। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিংক, গোবর ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করে তাতে বীজ পুঁতে দিতে হয়। আদা লাগানোর উপযুক্ত সময় চৈত্র-বৈশাখ মাস। ফলন পাওয়া যায় ৮ থেকে ৯ মাসের মধ্যে।

তিনি বলেন, “এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১,০০০ বস্তা, কিন্তু কৃষকদের আগ্রহে ১,২০০ বস্তায় আদা চাষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রায় ৩,৬০০ কেজি আদা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।”

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর