বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৭:১২ পিএম, ২০২৪-১০-১১

বারইয়ারহাটে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

বারইয়ারহাটে বিএনপি'র দলীয় কোন্দল ও রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং দোকানের ভাড়া সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় নিহত হন হাজী কবির আহমদ সওদাগর (৬০) এসময় আহত হন তার ছেলে দিদারুল আলম (৪২), ও জামশেদ আলম (৩৫)।

এবিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। পূর্বশত্রুতার জেরে স্থানীয় জিয়া উদ্দিনের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার ছোট ভাই ইকবাল হোসেনের ওপর যেভাবে হামলা করা হয়েছে, ঠিক একইভাবে বিএনপির নেতা কবির আহম্মদ'কে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের গাছ মার্কেটে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে হাজী কবির আহমদ সওদাগরের দোকানের ভেতরে দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জের ধরে কামাল (৩২) ও নাসির (৪০) ও তাদের কয়েকজন সহযোগীসহ এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছাঁনোর আগে কবির আহমেদ এর মৃত্যু হয় বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক। নিহতের বুকে আঘাতের চিহ্ন এবং আহত ২জনের মাথায় ও হাতে আঘাতের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহত কবির আহমদ হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়ার ৩নং ওয়ার্ডের মৃত দিল মোহাম্মদ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার বাদ আসর পশ্চিম হিঙ্গুলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নিহতের জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহত কবির আহমদ হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ছিলেন। এছাড়া বারইয়ারহাটে ৫ আগষ্টে রাজনৈতিক দলের পরিবর্তনের পর থেকে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল এবং বিভিন্ন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাঈন উদ্দিন লিটন ও দিদারুল আলম মিয়াজী দুই গ্রুপের দ্বন্দ লেগেই আছে। কিছুদিন আগে সাবেক পৌর বিএনপি নেতা মাঈন উদ্দিন লিঠন অনুসারী যুবদল নেতা জিয়া উদ্দিন বাবলু'কে চাঁদাবাজির জন্য বাঁধা দিলে ইকবাল হোসেন'কে গুরুতর আঘাত করলে বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছে। 

হামলায় নিহতের ঘটনায় আটক বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত খুরশীদ আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহেল সাবেক পৌর বিএনপি নেতা মাঈন উদ্দিন লিটনের শালা এজন্য তাকে আটক করা হয়েছে বলে জানান তাঁর পরিবার। এছাড়া আটক অপর আসামির নাম নাসির, সে হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত খুরশীদ আলমের ছেলে। 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন, এ ঘটনায় নাসির ও মোস্তাফিজুর রহমান সোহেল নামে দু-জনকে আটক করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে এবং জোরারগঞ্জ থানায় ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের হয় বর্তমানে
মামলাটি তদন্তাধীন আছে।

উল্ল্যেখ্য মীরসরাই উপজেলা বিএনপি দু'ভাগে বিভক্ত যার জের ধরে পুরো উপজেলার বিভিন্নস্থানে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এর আগে বঙ্গবন্ধু শিল্প নগরে বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম (রফিক) গণপিটুনিতে নিহত হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর