শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৯:৩৫ পিএম, ২০২৬-০৯-১৪
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ৬ জন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতারপূর্বক ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোরারগঞ্জ থানা এলাকায় কয়েকজন মোটরসাইকেল চোর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে চোরাই মোটরসাইকেল বিক্রয়ের চেষ্টা করতেছে। এমন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৬জন আসামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এবিষয়ে সোমবার জোরারগঞ্জ থানা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মৃত মোঃ মানু মিয়ার ছেলে মোঃ জামসেদ হোসেন প্রঃ শুভ (২৩), একই গ্রামের মোঃ পিন্টু মিয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম প্রঃ জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত ছান উল্লার ছেলে সাইফুল ইসলাম প্রঃ চাঁদ মিয়া (২০), ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের মোঃ হুমায়ন কবিরের ছেলে আসিফ মাহমুদ প্রঃ অভি (২৪), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৮), ইছাখালী ইউনিয়নের দেওখালী গ্রামের শামসুদ্দিনের ছেলে মোঃ মাশরাফি (২০)। এছাড়াও আসামীদের নিকট হতে ১টি R15 মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের থানায় জিজ্ঞাসাবাদ করে পুনরায় অভিযান পরিচালনা করে করেরহাট ছত্তরুয়া গ্রামের করেরহাট বাইক ল্যাব নামক মোটর সাইকেল গ্যারেজ হতে ১টি HERO ও ১টি PLATINA চোরাই মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালীম 'দৈনিক আমাদের বাংলা'কে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং উক্ত বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি এবং আসামীদের দেয়া তথ্য মতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।
নিজস্ব প্রতিবেদক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষে ৩১ কোটির বেশি পাঠ্যবই ছাপার কাজ চলছে পুরোদমে। কাজ পাওয়া ছাপাখানায় কাগজ দিচ্ছেন ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সাঈদ হোসেন সাহিল: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক ...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited