শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০৩:০১ পিএম, ২০২১-০১-০৭
কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ (১৫০৫৩)-দায়িত্ব গ্রহণ
করেছেন। বুুধবার ৬ জানুয়ারী সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদায়ী জেলা
প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। কক্সবাজার
জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
দায়িত্ব গ্রহনকালে কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি
রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
জাহিদ ইকবাল, সহকারী কমিশনারবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারীরা
উপস্থিত ছিলেন।
এর আগে নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ জেলা কোষাগারের দায়িত্ব
বুঝে নেন এবং সেখানে উভয় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সালামী গ্রহণ
করেন।
মঙ্গলবার ৫ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম থেকে সড়ক পথে নতুন জেলা প্রশাসক
মোঃ মামুনুর রশিদ স্বপরিবারে কক্সবাজার পৌঁছান।
নতুন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ তম
ব্যাচের একজন গর্বিত সদস্য। তিনি কক্সাবাজারের ২৩ তম জেলা প্রশাসক। নতুন
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ২০১৯ সালের ২৩ জুন থেকে গত সোমবার ৪
জানুয়ারী পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক হিসাবে কর্মরত ছিলেন।
অপরদিকে, কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন (৬৮০১)-কে
স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে বদলী করা হয়েছে। কক্সবাজারের বিদায়ী
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ছিলেন কক্সবাজারের ২২ তম জেলা প্রশাসক।
তিনি ২০ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা।
কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোঃ
কামাল হোসেন ২০১৮ সালের ৪ মার্চ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে
যোগদান করেন। ২ বছর ১০ মাস ২ দিন কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে
সফলভাবে দায়িত্ব পালন শেষে বুধবার নতুন জেলা প্রশাসককে তিনি দায়িত্বভার
হস্তান্তর করেছেন। কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন দায়িত্ব
হস্তান্তর শেষে বুধবার ৬ জানুয়ারী বেলা ১২ টার দিকে বিমানযোগে কক্সবাজার
ত্যাগ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited