শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৫:৪৬ পিএম, ২০২১-০৫-১৭
করোনা ভাইরাসের কারণে বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় ঈদের এই সময় দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন সিলেটের শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে। এছাড়া নগরী ও শহরতলীর দৃষ্টি নন্দন উন্মুক্ত ও নিরিবিলি জায়গাগুলোতে মানুষেরা ভিড় করছেন।
সরকারের বিধি নিষেধের মধ্যেও শুক্রবার (১৪ মে),শনিবার (১৫ মে) বিকেলে লাক্কাতুরা চা বাগান, কাজিরবাজার ব্রিজ, ক্বিনব্রিজ, আলুরতল উদ্যান এলাকায় গিয়ে দেখা গেছে বিনোদনপ্রেমিদের ভিড়।
পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে একটু যান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ এসব স্পষ্টে আসছেন। আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে।
এদিকে নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র ওসমানী শিশু উদ্যান, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক বন্ধ থাকায় অনেকেই এসব কেন্দ্রগুলোর সামনে এসে ঘুরে যাচ্ছেন।
কেউবা আবার কেন্দ্রগুলোর সামনে সেলফি তুলেই মনের বাসনা পূরণ করছেন। বিনোদনকেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে তারা বিনোদনকেন্দ্র খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু করোনার সংক্রমণ রোধে পাননি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited