বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাইদা বাস চাপায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী আহত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৪৩ পিএম, ২০২৫-০৬-২৮

রাইদা বাস চাপায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী আহত

আব্দুল মজিদ, কবি নজরুল কলেজ প্রতিনিধি 

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান রাইদা পরিবহনের একটি বাসের চাপায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। জাহিদ ইসলামিক স্টাডিজ বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

জানা যায়, ধোলাইপাড় এলাকা থেকে পোস্তগোলা হয়ে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে রাইদা পরিবহনের একটি বাসে উঠেছিলেন জাহিদ হাসান। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর বৈধ ভাড়ার চেয়ে দ্বিগুণ দাবি করলে তা নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর বাস থেকে নামার সময় জাহিদ এক পা নামাতেই চালক ইচ্ছাকৃতভাবে বাসটি টেনে দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে তিনি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং কেটে যায় । পরে তাকে সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আহত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ধোলাইপাড় এলাকা থেকে টিউশনি করতে রাইদা পরিবহনের একটি বাসে চড়ে নদীর ওপারে যাচ্ছিলাম। কিন্তু বৈধ ভাড়ার তুলনায় দ্বিগুণ ভাড়া চাইলে কন্ডাক্টরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বাস থেকে নামার সময় চালক ইচ্ছাকৃতভাবে বাস টেনে দিয়ে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে।

 

ঘটনার বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। যে পরিবহনের বাসে এ ধরনের ঘটনা ঘটেছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর