শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২৬-০১-২০
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই প্রথম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা অতীতে দেখেছি ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়িয়েছে। এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়ানোর কোনো সুযোগ নেই। ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা মনে করি ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, জেলা-উপজেলা পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন- এর উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ করবেন। নির্বাচন কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট এবং গণভোট একই সাথে হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গণভোটের মাধ্যমে দেশের চেহারা বদলে যায়, মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য দেন। গণভোটে হাঁ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সাংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে। দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited