শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২৩-১১-২৮
মিকেল চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জনসংহতি সমিতির জেলার সভাপতি ডাঃ গঙ্গা মানিক চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল চাকমা প্রমুখ।
ঊষাতন তালুকদার জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।
এর আগে, ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার।
এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার সঙ্গে ‘ভোটযুদ্ধে’ হেরে যাওয়ায় আবারও আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। এবারও মূলত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেএসএস সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে ২০৩ ভোটকেন্দ্র নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার সিংহে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান ৩১ হাজার ৪৩৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দশ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited