বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:৪৫ পিএম, ২০২২-০৪-০৯

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ৩৯ নম্বর চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন—আবু সালেহ (২৭) ও তার ছেলে আবদুল্লাহ আল আমিন (৯ মাস)। আহতরা হলেন—আবু সালেহের স্ত্রী মনিরা আকতার ও তার চার বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল মাহিম। তারা বন্দরটিলা এলাকার আকমল আলী সড়কে ভাড়া বাসায় থাকেন। আবু সালেহ পোশাক কারখানার কর্মী।    
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্টিল মিল এলাকা থেকে রিকশায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনিরা ও মাহিম পড়ে যান। এরপর রিকশাটিকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে রিকশায় থাকা আবু সালেহ ও তার ছেলে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। 
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন
এদিকে দুর্ঘটনার পর সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় ৪০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।  

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর