শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৯ পিএম, ২০২৫-১২-১৭
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনার ধারাবাহিকতায় স্বাস্থ্য সেবা বিভাগের তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মোট ৭ জন বরখাস্ত হলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর সচিবালয়ের ভেতরে সংঘটিত ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত ১২ ডিসেম্বর তারা গ্রেপ্তার হন। তারা হলেন- শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় এবং ইসলামুল হক। পরবর্তী সময়ে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তারের তারিখ ১২ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited