শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২৫-০৯-২৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এশিয়া কাপ চলাকালীন এক অনুশীলন সেশনে চোট পাওয়ায় লিটনকে বিশ্রামে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিবি জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়, তবে কোনো ঝুঁকি না নিয়ে আফগানিস্তান সিরিজ থেকে তাকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিটনের অনুপস্থিতি দলকে কিছুটা চাপে ফেললেও, নির্বাচকরা ইতোমধ্যে বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে কে লিটনের জায়গা নেবেন।
এদিকে, ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব আবারও পেতে পারেন জাকের আলী অনিক। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যদিও দুই ম্যাচেই দলকে জয় এনে দিতে পারেননি।
এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পরও এখনই দেশে ফিরছে না বাংলাদেশ দল। আগামী ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। সিরিজ শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited