শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:০১ পিএম, ২০২১-১০-২৪
ভারতে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মির। শ্রীনগরে এমনটাই বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার (২৪ অক্টোবর) কাশ্মিরে নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ অক্টোবর) শ্রীনগরে পৌঁছান তিনি। জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম সেখানে গেলেন অমিত শাহ।
শ্রীনগরে অমিত শাহ বলেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা থামাব কেন? ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন শেষে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে জম্মু-কাশ্মিরে।
ভারতের সরকারি সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জম্মু-কাশ্মিরকে ঘিরে উন্নয়ন খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সেখোনে গেছেন।
অমিত শাহ এমন সময় জম্মু-কাশ্মীর সফরে গেলেন যখন সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি রাজ্যটিতে কাশ্মিরিদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য প্রাণ হারান।
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, ভারতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনার দুই বছর পর রাজ্যটিতে তিন দিনের সফরে রয়েছেন অমিত শাহ। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited