শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৭ পিএম, ২০২৬-০১-০৭
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার এ কথা জানান। অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার। এ অধ্যাদেশটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited